ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
সামান্য বৃষ্টি হলেই ধোবাউড়ার গোয়াতলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাঁটুপানি জমে থাকে। এতে প্রধান এই সড়ক যেন পুকুরে পরিণত হয়েছে। অন্যদিকে বড় বড় গর্ত সড়কটিকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাড়ি উলটে মালামাল নষ্ট হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচল করা সাধারণ মানুষ ও গাড়িচালকেরা। গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন বলেন, তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, সড়কটি সংস্কার করা হলেও আবার গর্ত হয়ে গেছে। কাজ এখনো চলমান রয়েছে।
