শিশু সাহেল হত্যকারী পুলিশের হাতে আটক

পিতার উপর প্রতিশোধ নিতে ছেলেকে গলাকেটে খুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২১

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে স্কুল ছাত্র দেলোয়ার আহমেদ সাহেলের (৬) হত্যাকারী আবরাবুল হক আবুলকে (১৯) গোয়াইনঘাট থানা পুলিশ আটক করেছে। শুক্রবার ফেনাইকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি।

স্বীকারোক্তিতে আবুল জানায়, কিছু দিন আগে সে তার কথিত প্রেমিকাকে নিয়ে জাফলং বেড়াতে যায়। তখন জাফলং চা-বাগানে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের অভিভাবকদের খবর দেওয় হয়। নিহত সাহেলের (৬) পিতা সোয়াব আলী কালা মিয়াসহ গ্রামের লোকজন গিয়ে তাদেরকে নিয়ে আসেন। এ নিয়ে কালা মিয়া আবরাবুল হককে পিতা মাতা ভাইদের শাসন করতে বলেন। এ ঘটনায় আবরাবুলকে পারিবার ঘর থেকে বের করে দেয় তার পরিবার।

এতে কালা মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় আবরাবুল। এক পর্যায় আবরাবুল তার স্কুলপড়ুয়া ছেলে দেলোয়ার আহমেদ সাহেলকে দেশীয় অস্ত্র (ছুরি) দিয়ে একটি চোখ উপড়ে ফেলে এবং গলা কেটে হত্যা করে পাশের কবরস্থানে ফেলে রেখে যায়। 

আরো পড়ুন: বৌভাত অনুষ্ঠানে নববধূকে তুলে নেওয়ার চেষ্টা, ৭ জনকে গণধোলাই

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সাহেল বাড়ির পাশে থেকে বেলা ১টার দিকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি কবরস্থানে কাছে এলাকাবাসী সাহেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল আবরাবুল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্র সাহেল হত্যাকাণ্ডের মূল আসামী ও  ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু সাহেল হত্যার স্বীকারোক্তি দিয়েছে।

ইত্তেফাক/অনি