স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। মৃতদের মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। বাকি পাঁচ জনের করোনার উপসর্গ ছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন ও পাবনার একজন। শামীম ইয়াজদানী জানান, সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে সংক্রমণের হার ১৫ দশমিক ১৩ শতাংশ। যা আগের দিন রবিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ।
