গঙ্গাধর নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২০:৪৭

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে গঙ্গাধর নদের ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে বল্লভেরখাস ইউনিয়নের ভাঙনকবলিত রঘুর ভিটা গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সাফি, বল্লভেলখাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গঙ্গাধর নদের ভাঙনে গত এক সপ্তাহে বল্লভেরখাস ইউনিয়নের রঘুর ভিটা, কৃষ্ণপুর ও রামদত্ত গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, শত বিঘা কৃষিজমি নদের গর্ভে বিলীন হয়েছে। এছাড়া হুমকির মুখে রঘুর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাটবাজার পাকা সড়ক।