মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাবার তৈরি করায় মির্জাপুরে পাঁচ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলা সদরে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টিসহ খাবার তৈরির দায়ে ঝলক সুইট মিট, পরিতোষ হোটেল, বাসনা সুইট মিট, ইসলামিয়া সুইট মিট ও ভাই ভাই হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।
