ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে এ বছর তেলের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভেনেজুয়েলা থেকে রপ্তানি কমলে স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে সরবরাহে ঘাটতি দেখা দেবে। এছাড়া ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেও সরবরাহ ঘাটতির আশঙ্কা রয়েছে, যা চলতি বছর তেলের দাম বাড়াতে ভূমিকা রাখবে। এমনিতেই তেলের দাম বাড়াতে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সম্প্রতি উত্পাদন কমাতে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী তেল উত্পাদনকারী দেশ দৈনিক ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত হয়েছে।
