কাউখালীতে আমড়ার ভালো ফলন

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০০:১৩

চলতি মৌসুমে কাউখালী উপজেলায় আমড়ার ভালো ফলন হয়েছে। আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত গাছ থেকে আমড়া পেড়ে বাজারে নিয়ে বিভিন্ন আড়তে বিক্রি করা হয়। পরে সেসব আমড়া ঢাকা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার পাইকাররা কিনে নেয়। বাশুরী গ্রামের জাকির হোসেন জানান, ব্যাপারীরা গৃহস্থদের কাছ থেকে এক বস্তা আমড়া ৮০০ থেকে ১ হাজার টাকায় কিনে থাকে। কাউখালী থেকে ঢাকায় বিক্রি হয় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ বলেন, কৃষি বিভাগ থেকে আমড়া চাষিদের সব রকমের পরামর্শ প্রদান করা হয়েছে। যার ফলে এ বছর ভালো ফলন পেয়েছে চাষিরা।