নেত্রকোনায় পরকীয়ার জেরে গৃহবধূ হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৩৩

গ্রেফতার ১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার কাংসা গ্রামের গৃহবধূ শরিফা আক্তার (৩০) হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। গ্রেফতার করা হয়েছে হত্যাকারী সুভাষ মিয়াকে (৩২)। হত্যাকাণ্ডের তিন দিন পর সোমবার সন্ধ্যায় কাংসা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সুভাষ গৃহবধূ শরিফাকে হত্যার দায় স্বীকার করেছে। সে বলেছে, পরকীয়া প্রেমের জেরে শরিফাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। গত শুক্রবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শরিফাকে গরু কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আরো জিজ্ঞাসাবাদের পর সুভাষ মিয়াকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।