গোপালনগর-আগপুঙ্গলী সড়কে খানাখন্দ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৩৩

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

খানাখন্দে বেহাল ফরিদপুরের গোপালনগর-আগপুঙ্গলী সড়ক। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচল করা পথচারী ও যানচালকদের। প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সড়কের ব্যাপারে একাধিকবার উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. বাকি বিল্লাহ বলেন, সড়কটি প্রশস্তকরণসহ সংস্কারের জন্য স্থানীয় এমপির সুপারিশ নিয়ে প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। আপাতত খানাখন্দকগুলো ইট-খোয়া দিয়ে ভরাট করে অস্থায়ীভাবে যান চলাচলের ব্যবস্থা করা হবে।