ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় পাঁচটি নৌযানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন উপজেলার তিতাস নদীতে পৃথক অভিযান চালিয়ে পাঁচ নৌযানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন বলেন, তিতাস নদীর বিভিন্ন রুটে চলাচলকারী পাঁচ নৌযানে জীবনরক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকা ও অতিরিক্ত যাত্রী ওঠানোর অভিযোগে পাঁচটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
