বাংলাদেশ ব্যাংক কো-অপারেটিভের নতুন কমিটি গঠিত

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৩৪

 

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির নির্বাচনে আবারও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে ব্যাংকের অরাজনৈতিক সংগঠন হলুদ দল। গত রবিবার অনুষ্ঠিত ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৪) ১২টি পদের মধ্যে চেয়ারম্যান ও সম্পাদকসহ সাতটি পদে জয়লাভ করে এ দল। অন্যদিকে একটি ভাইস-চেয়ারম্যান ও একটি সহ-সম্পাদক পদসহ তিনটি ডাইরেক্টর পদে জয়ী হয়েছে নীল দল।

চেয়ারম্যান পদে প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পদে মতিঝিল অফিসের যুগ্ম-ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ও প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ফয়েজ আহমদ, সম্পাদক পদে প্রধান কার্যালয়ের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহ-সম্পাদক পদে প্রধান কার্যালয়ের যুগ্ম-পরিচালক আসাদুজ্জামান খান তানিন ও  মো. আরিফুল ইসলাম, ডাইরেক্টর পদে প্রধান কার্যালয়ের অফিসার মিঠুন দাস, সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, যুগ্ম-পরিচালক জুলেখা নুসরাত, উপ-পরিচালক শাহ আলম কাজী, মতিঝিল অফিসের উপ-ব্যবস্থাপক আবদুল্লাহিল বাকী সরকার এবং যুগ্ম-ব্যবস্থাপক আবুল বাশার আব্দুল ওয়াহীদ খান নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি