দর হারানোর শীর্ষে আজিজ পাইপস

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪ দশমিক ৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩১ দশমিক ১০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৫ দশমিক ৬০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫০ টাকা বা ৪ দশমিক ১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপসের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ৪ দশমিক ১২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩ দশমিক ৫৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩ দশমিক ১৯ শতাংশ, ইনটেকের ৩ দশমিক ১৪ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ২ দশমিক ৮৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ২ দশমিক ৬৮ শতাংশ, মীর আখতারের ২ দশমিক ৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২ দশমিক ৩৮ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ২ দশমিক ৩৮ শতাংশ কমেছে।