'আলভিনা'র মাধ্যমে শারমিনের স্বপ্নজয়

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০১:১৬

শারমিন সুলতানা বাংলাদেশের একজন প্রথম সারির উদীয়মান নারী উদ্যোক্তা। সমাজের নানা বাধা প্রতিকূলতা পেরিয়ে দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নারীদের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে তার হাত ধরে গড়ে ওঠে "আলভিনা" প্রতিষ্ঠানটি।তিনি কেবল বাংলাদেশের নারী সমাজের জন্য একজন অনুপ্রেরণা নন বরং আগামীদিনের সকল উদ্যোক্তাদের জন্য উৎসাহের একটি বড় উৎস।

শারমিন সুলতানা ইংরেজিতে মার্স্টাস পাশ করার পর একটি জায়গায় কিছুদিন চাকরি করেন। কিন্তু চাকরিটা কোনোভাবেই তার মন মতো হচ্ছিল না। একজন শিক্ষিত নারী হিসেবে তার সবসময় একটি ইচ্ছে ছিলো যে নিজের একটি আলাদা পরিচয় তৈরী করবেন। কেবল নিজের পায়ে দাড়ানোই নয়,বরং সমাজ এবং মানুষের জন্য বড় কিছু করার মধ্য দিয়ে তাদের হৃদয়ে জায়গা করে নেয়ার একটা তীব্র বাসনা তার ছিলো। আর তখন থেকেই তার "আলভিনা"র যাত্রা শুরু হয়।কিন্তু একজন নারী হিসেবে তার এই যাত্রাটি মোটেই সহজ ছিলোনা। তবে বহু ঝড়ঝঞ্চাটের মধ্যেও পেয়েছেন পরিবারের পুরোপুরি সমর্থন।

তাকে কাজে লাগিয়ে নিজের ডিজাইন করা পোশাক দিয়ে শুরু করেন তার ব্যবসার যাত্রা। আস্তে আস্তে নিজ হাতে গড়ে তোলেন আজকের আলভিনা-যেখানে এখন কেবল ড্রেসই নয়, পাওয়া যায় নারীদের নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যসামগ্রী। দুই সন্তানের জননী এবং একজন স্ত্রী হয়েও শারমিন সুলতানা আজ বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা।

তার হাতে গড়ে ওঠা " আলভিনা " প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশের অনলাইন এবং অফলাইন উভয় শপিংয়ের জগতে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। এটি একদিকে যেমন মানুষের কেনাকাটার ব্যাপারটিকে হাতের মুঠোয় নিয়ে আসছে তেমনি একে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের যোগান হচ্ছে যা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি এবং সফলতার পথে নিয়ে যাচ্ছে।

আলভিনা প্রতিষ্ঠানটির প্রথম যাত্রা শুরু হয় ২০১১ সালে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে। প্রতিষ্ঠাতা শারমিন সুলতানার একক পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ১০ বছর যাবৎ উন্নতমানের পণ্য সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি । প্রতিষ্ঠার পর থেকেই "আলভিনা" র কাষ্টমার সংখ্যা দ্রুত বাড়তে থাকে।  তাছাড়া ঢাকা শহরের চাকরিজীবি বাসিন্দারা কাজের বাইরের সময়টা নিজেদের আর পরিবারের জন্য রাখতে পছন্দ করেন।

তাই তারা অফলাইনের তুলনায় অনলাইন কেনাকাটায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অধিক সংখ্যক কাষ্টমারকে আরও সুষ্ঠভাবে সার্ভিস প্রদানে এবং চাকরিজীবিদের কথা মাথায় রেখে ২০১৫ সাল থেকে "আলভিনা" একটি ই-কমার্স ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে অনলাইন সার্ভিস চালু করে যা বর্তমান কোভিড পরিস্থিতিতে নিরাপদে ঘরে বসেই কেনাকাটার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে।

একজন কাষ্টমার হিসেবে আপনি "আলভিনা" থেকে যেসকল প্রোডাক্ট কিনতে পারবেন তার মধ্যে আছে- ড্রেস,কসমেটিকস, স্কিন কেয়ার,হেয়ার কেয়ার,মেকআপ -আইটেম, জুয়েলারি, ঘড়ি, ব্যাগসহ আরও অনেক কিছু। পাশাপাশি সময়ে সময়ে বিভিন্ন আইটেমে পাবেন দারুণ সব ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাছাড়া প্রতিষ্ঠানটি দেশীয় সংস্কৃতির ধারা বজায় রেখে বিভিন্ন উন্নতমানের দেশীয় পোশাক এবং গহনাও তৈরি করে থাকে পাশাপাশি ইউকে, চায়না, ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রোডাক্টও আমদানি করে থাকে।

প্রোডাক্ট কিনার ক্ষেত্রে তারা সকল ধরণের পেমেন্ট পদ্ধতিই গ্রহণ করে। কাস্টমার চাইলে অনলাইনে যেভাবে অর্ডার করতে পারে তেমনি কেউ অফলাইনে সরাসরি দেখে পণ্য কিনতে চাইলে চলে যেতে হবে মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি আউটলেটে।

আপনি যেই ধরণের প্রোডাক্টই কিনুন না কেন, আলভিনা প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কখনো আপোষ করে না। তারা কোনোভাবেই কোয়ান্টিটির ওপর বিশ্বাসী নয়। কাস্টমারদের পছন্দ-অপছন্দের ব্যাপারগুলিকে তারা সুষ্ঠভাবে মূল্যায়নের মধ্য দিয়ে প্রোডাক্টের সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করে। এভাবে প্রাইস এবং কোয়ালিটি মেইনটেইনের মধ্য দিয়ে তারা তাদের সকল সার্ভিস প্রদান করে। 

সর্বোপরি, আলভিনা একটি বিরাট স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এর কার্যক্রম পরিচালনা করে চলছে। প্রতিষ্ঠার পর থেকে এটি এর লক্ষ্য থেকে কোনোরূপেই বিচলিত হয়নি। এই প্রতিষ্ঠানটি যেন বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি স্থায়ী অবস্থান তৈরি করে নিতে পারে তার উদ্দেশ্যে প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা অবিরাম কাজ করে চলেছেন। ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে আড়াই লাখেরও বেশি লাইক রয়েছে এবং ক্রমেই এই সংখ্যা বেড়েই চলেছে।এভাবে আলভিনার প্রতিষ্ঠাতা শারমিন সুলতানার এই স্বপ্ন, উদ্যোম আর সাফল্যগাথাঁ দেশের হাজারো তরুণ উদ্যোক্তাদের আরও উৎসাহ এবং সাহস যোগাতে থাকবে।

ইত্তেফাক/এএইচপি