ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৩টির বা ৫৬ দশমিক ৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন সোমবার ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬ দশমিক ৪০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ৯ দশমিক ৯৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৯৩ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯ দশমিক ৯০ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯ দশমিক ৬২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯৮ শতাংশ, আফতাব অটোর ৮ দশমিক ৪৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৯ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ২১ শতাংশ বেড়েছে।
