ফটো ক্যাপশন

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৩৩

 

এটুআই প্রকল্পের আওতায় ই-কমার্স মার্কেটপ্লেস ‘একশপ’-এর সঙ্গে সম্প্রতি সিম্ফনি মোবাইল চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে স্বাক্ষর করেন এটুআইয়ের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ

০০০

জাতীয় শোক দিবস পালনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বৈচিত্র্যপূর্ণ কর্ম নিয়ে আলোচনা করেন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নভোএয়ার লিমিটেডের মধ্যে সম্প্রতি করপোরেট সুবিধা-সংক্রান্ত এক সমঝোতা স্মারক গতকাল স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, নভোএয়ারের এমডি মফিজুর রহমান, ইসলামী ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান উপস্থিত ছিলেন

০০০

শ্রম আইনের বিধি মোতাবেক ২০২০ আর্থিক বছরের ৫ শতাংশ নিট মুনাফার অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিয়েছে সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড। গতকাল সচিবালয়ে ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিমের কাছে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাজমুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা