এএফপি
যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর ভভকভিনস্কি ৩৮ বছর বয়সে মারা গেছেন। হার্টের সমস্যার কারণে তিনি মারা যান। ফেসবুকে তার মা এ খবর জানিয়েছেন। ইউক্রেনের বংশোদ্ভূত ভভকভিনস্কি সাত ফুট আট ইঞ্চি লম্বা ছিলেন।
ভভকভিনস্কির মা জানান, তার ছেলে মিনেসোটায় মারা যান। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিত্সার জন্য তিনি ১৯৮৯ সালে আমেরিকায় আসেন। দুই দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি। ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করেন। ইগরের গায়ে থাকা টি-শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড় ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান। গিনেস ওয়াল্ড রেকর্ডস ২৭ বছর বয়সে ইগরকে আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি তুরস্কের, যার নাম সুলতান কোসেন। তিনি আট ফুট দুই ইঞ্চি লম্বা।
