নরসিংদীতে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৪৮

চার মোটরসাইকেল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নরসিংদী সদরের আল রাব্বি, মনোহরদীর তাপস মিয়া, একই উপজেলার মো. সোলেমান, পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়ার মো. শহিদ মিয়া ও কিশোরগঞ্জের মো. হিসামুর রহমান।  সোমবার  নরসিংদী পুলিশ সুপার কার্যালয চত্বর প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং-এ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান।