চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৪৯

রিয়া আক্তার (১৩) নামে এই কিশোরী ব্রেন হেমারেজ হওয়ার কারণে (এসএসপিই) বাক্রুদ্ধ হয়ে চলাচলের শক্তি হারিয়ে ফেলেছে। সে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। মা বিউটি আক্তার স্বামী পরিত্যক্তা। অর্থের অভাবে তার চিকিত্সাসেবা বন্ধ প্রায়। তাই তার মা হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিত্সায় রিয়ার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: কুড়াতলী, পূর্বপাড়া ক-৭২, খিলক্ষেত, ঢাকা-১২২৯। বিকাশ: ০১৪০২২২৬৫৩৯।