রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে গতকাল ২৪ আগস্ট, রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। বাদ জোহর হসপিটাল ও রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া ও মিলাদের আয়োজনের মধ্যে দিয়ে ইউনাইটেড হসপিটালের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান, বোর্ড মেম্বার্স, চিকিত্সক, নার্স, পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কেক কাটা ও বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ইউনাইটেড হসপিটাল ১৫ বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের যে লক্ষ্যে নিয়ে এ হসপিটালের যাত্রা হয়েছিল, সেখানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই এবং হয়নি। আমাদের চেষ্টা থাকবে আমাদের প্রতিষ্ঠানকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করানো, ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে তৈরি করা। আরো ১০ জনকে স্বাস্থ্যসেবাকেন্দ্র বা হসপিটাল করার পরামর্শ দেওয়ার সময় যেন আমরা বলতে পারি যে, তারা আমাদের গড়ে তোলা প্রতিষ্ঠানকে অনুকরণ করতে পারবে। —প্রেস বিজ্ঞপ্তি
