নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ২২ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর (অতিরিক্ত সচিব) এবং সদস্য (অর্থ ও প্রশাসন) মো. মোস্তফা কামাল মজুমদার এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
