সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের স্ত্রী আইসিইউতে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২২:৪৯

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার (৮৬) গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে রয়েছেন। গতকাল মঙ্গলবার এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার (কাইজার) বলেন, গত ১৬ আগস্ট বিকালে তার মা স্ট্রোক করলে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি কাউকে চিনছেনও না। হার্ট ও ফুসফুসে অনেক সমস্যা রয়েছে। তার মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।