অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২৩:০০

অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে এই বিচার শুরু হয়। প্রথম দিন মামলার বাদী র্যাব-১-এর পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন এবং মো. জাহাঙ্গীর জবানবন্দি দেন। আজ বুধবার তাদের জেরা করবে আসামির পক্ষের আইনজীবীরা।

গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর এসআই মেহেদী হাসান চৌধুরী মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১১ মার্চ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র্যাব।