বন্ধুত্বের মিলন মেলা ৯৫৯৭-এর প্রথম বর্ষপূতি উপলক্ষ্যে সীমিত পরিসরে দোয়া, কেক কাটা এবং পরিচিতি সভার আয়োজন করা হয়। ধানমন্ডির হ্যাংআউট রেস্টুরেন্টে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে-বিদেশে বিভিন্ন পেশাজীবীর প্রায় ৩ হাজারের বেশি সদস্য রয়েছে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এগিয়ে যাচ্ছে বন্ধুত্বের মিলন মেলা গ্রুপটি। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন হীরন আশরাফ, মোরছালীন নোমানী, জেসমিন সুইটি, নুসরাত জাহান দিনা, ব্যারিস্টার মনির, রাশেদ আনসারী, মাসুদ করিম, ডা. সুজিত সীমান্ত, নাজমুল ইসলাম সুমন, আব্দুর রহমান, রিজওয়ান ইসলাম, নীল নীলিমা, কাজল কথা, লুসী, জেছমিন নূর প্রিয়াংকা, ইমপেরিয়াল সুমন প্রমুখ।
