সাবেক আফগান মন্ত্রী এখন পিৎজা ডেলিভারির কাজ করছেন জার্মানিতে!

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৬:৫২

আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে সম্প্রতি জার্মানিতে দেখা গেছে। সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জানা যায়, আজ বুধবার (২৫ আগস্ট) তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে কমলা রঙের পোশাক পরা, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা গিয়েছে।

আফগান  মন্ত্রী

হিন্দুস্তান টাইমস জানায়, সাইকেলে পিজ্জা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন।

এক টুইটে ওই সাংবাদিক দাবি করেন, কিছুদিন আগে, আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুইবছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানান, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।

জানা গেছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সাদাত। পাড়ি দেন জার্মানিতে। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ইত্তেফাক/টিআর