জন্মাষ্টমী উপলক্ষে অনুরূপ আইচের নতুন গান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:১৯

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

ভার্সেটাইল গানের গীতিকার হিসেবে অনুরূপ আইচের নাম দেশজুড়ে সমাদৃত। সম্প্রতি তিনি চট্টগ্রামের শিল্পী শান্তা ভৌমিকের কণ্ঠে তুলে দিয়েছেন ‘কৃষ্ণ প্রেম’  শিরোনামের নতুন গান। ৩০ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী উপলক্ষে ‘কৃষ্ণ প্রেম’ গানটি প্রকাশ করা হয়। ‘আইচ সং’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানের সুর করেছেন শান্তা ভৌমিক। সংগীত পরিচালনা করেছেন আলা উদ্দিন আলো। এর গ্রাফিক্স মোশন ভিডিও নির্মাণ করেন এন এইচ বাবু ঢালী। এ প্রসঙ্গে অনুরূপ আইচ জানান, আমার অনেক দিনের ইচ্ছে ছিল জন্মাষ্টমীতে একটা গান প্রকাশের। সেই উদ্দেশ্যে ‘কৃষ্ণ প্রেম’ গানটি নির্মাণ করেছি তিন মাস সময় নিয়ে। শান্তা অনেক পরিশ্রম করেছেন এই গানের জন্য। আশা করছি, শ্রীকৃষ্ণ ভক্তদের মাঝে গানটি সাড়া ফেলবে।’ অন্যদিকে  ‘কৃষ্ণ প্রেম’ গানের গায়িকা শান্তা বলেন, ‘এ প্রজন্মের আমরা যারা গানের সঙ্গে যুক্ত তাদের জন্য অনুরূপ আইচের গান গাইতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। তাই উনার কাছে কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর একটি গান গাওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন বলে। পাশাপাশি তিনি এই গান আমাকে দিয়ে সুর করিয়েছেন।’ উল্লেখ্য, এর আগেও শ্রীকৃষ্ণকে নিয়ে গান লিখেছিলেন অনুরূপ আইচ। ‘রাধে’ শিরোনামের সেই গানটি ছিল সুমী মীর্জার কণ্ঠে।