ইত্তেফাক রিপোর্ট
টানা চার কার্যদিবস উত্থানের পর গতকাল বুধবার কিছুটা পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৮ দশমিক ৭৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯৩ দশমিক ২১ পয়েন্টে এবং ২ হাজার ৪৫৯ দশমিক ৬৯ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ২ হাজার ৫৬৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯৩ কোটি ২৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকার। ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪০ দশমিক ৬৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৬টির বা ৫২ দশমিক ৪১ শতাংশের এবং ২৬টির বা ৬ দশমিক ৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭ দশমিক ৭০ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
