টিভিএস নিয়ে এলো প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:৪৩

টিভিএস নিয়ে এলো বাংলাদেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস অ্যাডিশন। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদেন জন্য বিশেষভাবে ডিজাইন করা এ স্কুটারটিতে রয়েছে TVS SMARTXONNECTTM প্রযুক্তি। টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস অ্যাডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্টি প্রদানে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস অ্যাডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।’ উদ্বোধন উপলক্ষ্যে মন্তব্য করতে গিয়ে টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসিডেন্ট আর দিলীপ বলেন, ‘টিভিএস মোটর কোম্পানি সব সময় আমাদের গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণে সর্বোত্তম প্রযুক্তির সঙ্গে মোটরসাইকেল উদ্ভাবন করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে থাকে। —প্রেস বিজ্ঞপ্তি