দর হারানোর শীর্ষে এইচআর টেক্সটাইল

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:৪৩

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫২ দশমিক ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন মঙ্গলবার এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৬০ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।  ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫ দশমিক ২৬ শতাংশ, সুহূদের ৩ দশমিক ৯৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৩ দশমিক ৮৫ শতাংশ, আফতাব অটোর ৩ দশমিক ৭৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩ দশমিক ৬৬ শতাংশ, জেনেক্সের ৩ দশমিক ৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩ দশমিক ৪৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩ দশমিক ৩৬ শতাংশ এবং প্রাইমটেক্সের শেয়ার দর ৩ দশমিক ০১ শতাংশ কমেছে।