ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলার তিনটি ইটভাটায় বুধবার অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইট প্রস্তুতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তিনটি ভাটায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার নিউ ন্যাশনাল ব্রিক্স এর নেমপ্লেটের পরিমাপে কারচুপির অপরাধে ১০ হাজার টাকা, নিউ বিসমিল্লাহ্ ব্রিকসে ইটের পরিমাপে কারচুপির অপরাধে ৩০ হাজার টাকা ও মেসার্স মেঘলা ব্রিকসে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সুজন কাজী বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার কয়েকটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটের নেইমপ্লেটে ও পরিমাপে কারচুপির অপরাধে উপজেলার তিনটি ইটভাটায় জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেছে ক্যাব-শরীয়তপুর এর সভাপতি বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম।
