ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কের ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির। উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক, ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান ও ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা।