এসিবিএ ফোরাম ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (্আইবিএ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে করোনা মহামারির কারণে ১৫০টি নিম্নবিত্ত ও নিম্নমধ্যবর্তী পরিবারের নিম্ন আয়ের মানুষকে খাদ্যসহায়তা করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পলাশী বাজারে তাদের মধ্যে খাদ্যসামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়। আয়োজনটিতে আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন প্রধান অতিথি ও বুয়েটের এমএমই বিভাগের অধ্যাপক মাহবুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার ও স্থানীয় ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সফল হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
