ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। আটক যুবকের নাম রাসেল মির্জা (৩২)। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা।
