ইত্তেফাক রিপোর্ট
চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৭০ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। একাধিক জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ গতকাল বুধবার তাদের জামিন মঞ্জুর করে। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
চন্দ্রিমা উদ্যানের ঘটনায় গত ১৭ আগস্ট শেরেবাংলা নগর থানায় পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে পুলিশের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন বিএনপির এসব নেতারা।
