চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০:৫০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে মঙ্গলবার সন্ধ্যায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাফিউল ইসলাম হায়াত (৪)। চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিহস ফকিরপাড়া দক্ষিণ জোয়ারা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন জানান, বাড়ির সবার অগোচরে রাফিউল খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক দেবাশীষ মৃত ঘোষণা করেন।