মমেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১২:৪৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় আক্রান্তে ৪ ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। 

করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহে ৫ জন ও জামালপুরের ২ জন রয়েছে। চিকিৎসাধীন আছেন ১৯১ জন। আইসিইউতে আছেন ১২ জন। নতুন ভর্তি হয়েছেন ১৩ জন, সুস্থ ২১ জন। 

এদিকে ময়মনসিংহ জেলায় ৫৯১ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৪৫ শতাংশ।

ইত্তেফাক/এএএম