কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটে ভ্রমণকারী একজন ইতালীয় সাংবাদিক স্কাই ২৪ টিজিকে জানান, বিমানটিতে প্রায় ১০০ জন আফগান বেসামরিক নাগরিক ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি গুলির মুখে পড়ে।
ইত্তেফাক/এসএ
