বৃক্ষ

কুকুরকট

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৩৮

কুকুরকট ১০ থেকে ১২ মিটার উঁচু বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Hymenodictyon orixense, এটি Rubiaceae পরিবারের উদ্ভিদ। বাংলায় এর আরেক নাম কালাবুকনন। কাণ্ড সরল, গোলাকার, সুউচ্চ। শাখা-প্রশাখা বিসৃ্তত। বাকল পুরু, ধূসর বর্ণের ও কাটাকাটা দাগে চিত্রিত। ভিতরের বাকল সাদা বর্ণের। পত্রবিন্যাস বিপ্রতীপ, পশমের মতো নরম, ১৫ থেকে  ৩০ সেন্টিমিটার লম্বা এবং আট থেকে ১২ সেন্টিমিটার চওড়া । 

ফুল ছোট, সবুজ আভাযুক্ত শ্বেতবর্ণের। একসঙ্গে অনেক ফুল হয়। ফল ডোরাকাটা, লম্বা ও মটরের থেকে দ্বিগুণ বড়। ফলের ভিতরে ৬ থেকে ১২টি বীজ থাকে। বর্ষাকালে ফুল এবং ফল হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় গাছটি দেখা যায়। ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কা এই উদ্ভিদের  আদি নিবাস।

কুকুরকটের বাকল তিতা। চাকমারা জ্বরনাশক ও বলকারক হিসেবে এটি ব্যবহার করে। কাঠ শক্ত এবং চায়ের বাক্স তৈরিতে ব্যবহূত হয়।

চয়ন বিকাশ ভদ্র