ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:১৪

সবুজবাগে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম ওমর ফারুক মোঃ এনামুল। গতকাল দুপুরে সবুজবাগ থানার বাসাবো টেম্পো স্ট্যান্ড থেকে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। এসময় তারা নিজেদেরকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ বলে আশপাশের লোকজনকে জানায় বলে অভিযোগ পরিবারের।

এনামুলের ছোটভাই নাঈম ইসলাম বলেন, তার ভাই এনামুল একটি সিকিউরিটি সার্ভিস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিষয়টি সবুজবাগ থানাকে জানিয়েছেন। তবে এ ব্যাপারে কিছুই জানে না সুবজবাগ থানা পুলিশ। থানার ওসি জানিয়েছেন এমন কাউকে আটক করেছে বলে তার জানা নেই। পরে নাঈম ইসলাম মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে যোগাযোগ করলে সেখান থেকে তাকে জানানো হয়েছে গোয়েন্দা অফিসে এমন কাউকে আনা হয়নি। কাউকে আনা হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করবে গোয়েন্দা পুলিশ।