২৭ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৭ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। রোমান্স শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।
