সাতকানিয়ায় মাল্টা চাষ

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫০

সাতকানিয়ায় চাষ হচ্ছে রসালো ফল মাল্টা। এ ফল চাষ করে অনেকে ভাগ্য বদল করেছেন। মাল্টাচাষি আবছার উদ্দিন জানান, তিন বছর আগে তার বাড়ির পাশের পাহাড়ি এলাকায় চার একর জমিতে গড়ে তোলেন মাল্টা বাগান। বর্তমানে কিছু সংখ্যক গাছে ফলন আসছে। বাগানের সব গাছে পরিপূর্ণ ফলন পেতে ৮-১০ বছর সময় লাগবে। বর্তমানে বাজারে প্রতি কেজি মাল্টার দাম ২৪০ টাকা। সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, মাল্টাচাষি আবছারের বাগান আমি সরেজমিন পরিদর্শন করেছি। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনা উত্পাদন প্রকল্পের পক্ষ থেকে তাকে সহযোগিতাও করা হয়েছে।