কমলনগরে বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫১

সেনাবাহিনীর তদারকিতে মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের দাবিতে কমলনগরে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে কমলনগর নদীশাসন সংগ্রাম পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। নদীশাসন সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চর লরেন্স ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ হিরণ, নদীশাসন সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, ইব্রাহিম খলিল মেম্বার, কামাল হোসেন দেওয়ান প্রমুখ।