পাইকগাছা পৌরসভায় খাল উদ্ধার অভিযান

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫৩

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা পৌরসভার জলাবদ্ধতা নিরসন, পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি খাল উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাতিখালী ও ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ফসিয়ার রহমানের আবাসিক ভবনের সামনের ঝেয়ামারির খালের নেট-পাটা অপসারণ ও বাঁধ কেটে খালের স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করা হয়।