বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫৪

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

বালিয়াকান্দিতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মাহাফুজ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আলী হায়দারের ছেলে। মৃত শিশুটির মা সেলিনা বলেন, দুপুরে মাহফুজ বাড়ির সামনে খেলা করছিল। বাড়ির লোকজনের অগোচরে সে পুকুরে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মাহাফুজকে

মৃত ঘোষণা করেন।