টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফ উপকূলে মাদকের চালান খালাসের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে। বুধবার রাতে ট্রলারটি জব্দ করা হয়। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দায়িত্বরত ইনর্চাজ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, টেকনাফ সদর ইউপির হাবিরছড়া মেরিন ড্রাইভসংলগ্ন সাগরে নোঙর করা ফিশিং ট্রলার হতে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ মাদক কারবারি সদস্যরা সটকে পড়লেও নোঙর করা ফিশিং ট্রলার তল্লাশি করে ইয়াবার একটি বস্তাসহ ট্রলারটি জব্দ করা হয়। পরে বস্তাটি খুলে গণনা করে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
