প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫১টির বা ৬৬ দশমিক ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন বুধবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৬ দশমিক ৯১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ দশমিক ১০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৫৪ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৪ দশমিক ৫৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৩ দশমিক ৯৩ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৩ দশমিক ৯০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩ দশমিক ৮৭ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে।
