পপুলার লাইফ ইনসিওরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫৬

পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ২৩৫তম বোর্ড সভায় মো. মোতাহার হোসেন পুনরায় কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনালের প্রোপাইটর, আম্বিয়া ইউনুস ফুাউন্ডেশনের ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি