জো রুট ছাড়া কোনো ইংলিশ ব্যাটসম্যানই রান পাচ্ছিলেন না এই সিরিজে। কিন্তু হেডিংলি টেস্টে বদলে গেল চিত্র। আট বছর পর ইংল্যান্ডের সেরা চার ব্যাটসম্যানের প্রত্যেকেই পেলেন ফিফটির দেখা। সবশেষ নিউজিল্যান্ডের ডানেডিনে ঘটেছিল এমনটা।
চার ফিফটিতে ভারতের বিপক্ষে বড় লিডের পথেই ছুটছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০৫ রানের লিড নিয়ে ২ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে তারা। রুট ৭১ রান ও তিন বছর পর টেস্ট খেলতে নামা দাভিদ মালান ৬৪ রানে অপরাজিত। এর আগে ৭৮ রানে অলআউট হওয়া ভারত প্রথম দিনে কোনো ইংলিশ ব্যাটসম্যানকেই ফেরাতে পারেনি। ১২০ রানে দিন শেষ করা দুই ওপেনার অবশ্য দ্বিতীয় দিনে বেশিক্ষণ টেকেননি। ১৩৫ রানের জুটি ভেঙে ররি বার্নস ৬১ রান ও হাসিব হামিদ ৬৮ রানে বোল্ড হয়ে ফেরেন। ভারতের হয়ে উইকেট দুটো নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
