‘দোলা লাগিলো দখিনার বনে’

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:০৩

চ্যানেল আইয়ে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাাগিলো দখিনার বনে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। এছাড়া নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’ প্রচারিত হবে আজ রাত ৯টা ২৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির প্রমুখ। বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে গীতালি হাসান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’।