আজ বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী এবং নজরুলসংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা। অনুষ্ঠানে অতিথিরা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে কথা বলবেন।