নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ মোতাবেক দারুল উলুম আহসানিয়া দাখিল মাদরাসা, গ্রাম-বাহের চর, পোষ্ট-মশুরীখোলা, উপজেলা-সাভার, জেলা-ঢাকা এর জন্য নবসৃষ্ট পদে একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া আবশ্যক। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে মাদরাসার সুপারিনটেনডেন্ট বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিঃ দ্রঃ- পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সিকে-৮১২
নিয়োগ বিজ্ঞপ্তি : সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমোতাবেক ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজ, ভাউলাগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়-এ স্নাতক (পাশ) শিক্ষা কার্যক্রমে অধিভুক্তিপ্রাপ্ত বিষয়সমূহে সৃষ্টপদে বাংলা-১, সমাজবিজ্ঞান-১, দর্শন-১, মনোবিজ্ঞান-২ জন করে প্রভাষক পদে নিয়োগ করা হবে। ইনডেক্স/নিবন্ধনধারী আগ্রহী প্রার্থীগণ সোনালী ব্যাংক, দেবীগঞ্জ শাখার অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/কলেজ রশিদমূলে (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হবে। —অধ্যক্ষ। সিকে-৮১৮
